সংগৃহীত
নড়াইল জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আশিক ভট্টাচার্যকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) ভোরে শহরের কুড়িগ্রাম এলাকার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আশিক ভট্টাচার্য মিঠু ভট্টাচার্যের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আশিক ভট্টাচার্য নাশকতার মামলার আসামি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিয়মিত রাষ্ট্রবিরোধী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন পোস্ট করতেন। বুধবার ভোরে কুড়িগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সদর থানার পরিদর্শক অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, অভিযান চালিয়ে নাশকতার মামলার আসামি আশিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে-০৪
আইটি ল্যাব সলিউশন্স লি.