ব্রাজিলিয়ান লিগে সোমবার গ্রেমিওর কাছে ২-০ গোলে হেরেছে সান্তোস। উত্তেজনাপূর্ণ এই ম্যাচের পর রেফারির ওপর ক্ষোভ উগরে দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। তার অভিযোগ, রেফারির একের পর এক ভুল সিদ্ধান্তের কারণে তিনি ন্যায্যভাবে খেলার সুযোগ পাননি। পাশাপাশি প্রতিপক্ষের কড়া ও বিপজ্জনক ট্যাকলের মুখে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছে তিনি।
ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’-এর প্রতিবেদন অনুযায়ী, ম্যাচের শেষ বাঁশি বাজার পরপরই রেফারি রামন আবাত্তি আবেলের ওপর চড়াও হন নেইমার। ম্যাচে একাধিকবার কড়া ট্যাকলের শিকার হওয়ার পরও প্রতিপক্ষ খেলোয়াড়রা প্রাপ্য শাস্তি না পাওয়ায় রেফারির সিদ্ধান্তে তিনি ভীষণ ক্ষুব্ধ ছিলেন।
ব্রাজিলিয়ান সম্প্রচারমাধ্যম ‘স্পোরটিভি’কে দেওয়া সাক্ষাৎকারে সান্তোস অধিনায়ক নিজের ক্ষোভ মোটেও লুকাননি। তার মতে, রেফারির সিদ্ধান্তগুলো সরাসরি দলের পারফরম্যান্স ও ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে। নেইমারের দাবি, তার ওপর হওয়া ফাউলগুলো সামলাতে।
পুরোপুরি ব্যর্থ হয়েছেন রেফারি। নিজের হিসাব অনুযায়ী, শুধু প্রথমার্ধেই তিনি ১০ বারের বেশি ফাউলের শিকার হয়েছেন। অথচ গ্রেমিওর খেলোয়াড়দের থামাতে রেফারি পর্যাপ্ত হলুদ কার্ড দেখাননি। নেইমার বলেন, রেফারি নিজের ইচ্ছামতো ম্যাচ পরিচালনা করেছেন।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৪
আইটি ল্যাব সলিউশন্স লি.