প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬ ১৫:২০ (বুধবার)
সিলেট এসআরবি দেখে পালাচ্ছিলেন তিনি, আ ট কে র পর পাওয়া গেল যা

সংগৃহীত

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের উপস্থিতি টের পেয়ে পালাচ্ছিলেন এক ব্যক্তি। তবে শেষ রক্ষা হয়নি। মাদকের বড় চালানসহ ধরা পড়তে হয়েছে তাকে।

 

বুধবার (২৫ নভেম্বর) দুপুরের দিকে বিষয়টি জানিয়েছে এসআরবির গণমাধ্যম শাখা। তারা জানায় মঙ্গলবার রাত ১০টার দিকে সুনামগঞ্জ সদরের মল্লিকপাুরের আব্দুজ জহুর সেতুর পাশ থেকে তাকে আটক করা হয়।

 

তার নাম মো. জুয়েল মিয়া (৪৪)। তিনি সুনামগঞ্জের তাহিরপুর থানার দাউদকান্দি এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে।

 

এসময় তার হেফাজত থেকে ৭ হাজার ১৭০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

 

এসআরবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে তিনি দেশের বিভিন্ন স্থানে বিক্রি করেন।

 

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জুয়েল মিয়াকে জব্দকৃত আলামতসহ সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এসআরবির গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে-০৮