প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬ ১৭:২৮ (বুধবার)
সিলেট নগরী থেকে ছাত্রলীগ নেতা গ্রে প্তা র

ছবিঃ সিলেট ভিউ।

সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মহানগরীর বংশীধর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে

 

গ্রেপ্তারকৃত আব্দুল মালেক (৪০)। তিনি শাহপরাণ (রহ.) থানাধীন বংশীধর এলাকার হারিছ আলীর ছেলে।

 

পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বংশীধর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে শাহপরাণ (রহ.) থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত একটি মামলার আসামি হিসেবে আব্দুল মালেককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুল মালেক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একজন সক্রিয় নেতা।

 

সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আফজাল হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/আশিক-০৬