প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬ ১৭:২৯ (বুধবার)
গোলাপগঞ্জে বিএনপি নেতার বাড়ীতে অ/গ্নি/কা/ণ্ড, ৩০ লক্ষ টাকার ক্ষতি

ফাইল ছবি

গোলাপগঞ্জে এক বিএনপি নেতার বাড়ীতে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘরের ১১টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। এসময় আসবাবপত্র, জরুরী কাগজপত্র সোনা-গহন ও মোটরসাইকেলসহ ঘরে থাকা সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
 

মঙ্গলবার রাতে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের মাঝপাড়া গ্রামে ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক দারা মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।

বিদ্যুতে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল বলে তারা জানান। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৩০ লক্ষ টাকা।
 

স্থানী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯টায় উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের মাঝপাড়া গ্রামে ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক  দারা মিয়ার বাড়িতে ফ্যানের বিদুৎতের লাইন থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে এলাকায় সৃষ্টি হয় আতংক। তাৎক্ষণিক এলাকার লোকজন ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে প্রায় আড়াই ঘন্টা আপ্রাণ চেষ্টাার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু এর আগেই ঘরের ১১টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। ঘরে থাকা মূল্যবান কাগজপত্র, মোটরসাইকেল, খাট-পালং, সোনা-গহনা ও মোটরসাইকেলসহ সম্পূর্ণ জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ২০-৩০লক্ষ টাকা। বর্তমানে ঘরের ১১টি কক্ষ ধ্বংসস্তুপে পরিনত হয়েছে।
 

ঘটনার খবর পেয়ে বুধবার সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তিনি সবধরনের সহযোগীতার আশ্বাস দেন।

এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মূহম্মদ হিরন ও উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদসহ বিভিন্ন স্থরের লেকজন ঘটনাস্থল পরিদর্শন করেন।
 

বিএনপি নেতা দারা মিয়া সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাতে হঠাৎ করে ঘরের ফ্যানের সাথে বিদ্যুৎ এর কানেকশন থেকে আগুনের সূত্রপাত হয়। সাথে সাথে চারিদিকে আগুণ ছড়িয়ে পড়ে। কিন্তু দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসলেও ঘরের ১১টি কক্ষের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পিআইও মুহম্মদ হিরণ বলেন, প্রাথমিক অবস্থায় ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ২০ হাজার টাকা ও কিছু টিন দেওয়া হবে। পরবর্তীতে আরও সহযোগীতা করা হবে।

 


সিলেটভিউ২৪ডটকম/হারিছ/এসডি-১৪