প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬ ১৯:৩০ (বুধবার)
সিলেটে শ্রমিক লীগ নেতা গ্রে প্তা র

ছবি: সংগৃহীত

সিলেটের বালাগঞ্জ উপজেলা শ্রমিক লীগ নেতা মুফতি মাহমুদ জায়গীরদারকে (৫১) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বোয়ালজুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত জিল্লুর রহমান জায়গীরদারের ছেলে।
 

জানাযায়, মঙ্গলবার দিবাগত  (২৪ নভেম্বর) রাত পৌনে ১টায় বালাগঞ্জ থানা পুলিশ বোয়ালজুর ইউনিয়নের রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।



এবিষয়ে বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।



 

সিলেটভিউ২৪ডটকম/মআস-০৪