ছবি: সংগৃহীত
সিলেট নগরীর মির্জা জাঙ্গালে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মোহনা সুইটস ও আদি মোহনলালকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মিষ্টি ও ফার্মেন্টেড মিল্ক পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়াই বিক্রি এবং যথাযথ মোড়কজাতকরণ বিধি অনুসরণ না করার দায়ে মোহনা সুইটসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, গুণগত মান সনদ ছাড়াই অবৈধভাবে বিএসটিআই স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করায় আদি মোহনলালকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে, মোহনা সুইটসকে এবং সংশ্লিষ্ট আইন অনুযায়ী আদি মোহনলালকে এ জরিমানা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আহমেদ লুনা।
এ সময় বিএসটিআই সিলেট ও সিলেট মেট্রোপলিটন পুলিশ সহযোগিতা করে।
সিলেটভিউ২৪ডটকম/মআস-০৯
আইটি ল্যাব সলিউশন্স লি.