প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬ ২২:৫৫ (বৃহস্পতিবার)
ক*ক*টে*ল বানাতে গিয়ে ‘আওয়ামী লীগ কর্মী’ নি হ ত

ছবি: সংগৃহিত।

ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে টমাস (৩৫) নামে কার্যক্রম নিষিদ্ধ ‌‌‌আওয়ামী লীগের এক ‘কর্মী’ নিহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পারচৌকা ঈদগাহ মাঠের পাশে একটি ধানখেতে এ ঘটনা ঘটে।

 

নিহত টমাস জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর লম্বাটোলা গ্রামের মর্তুজার ছেলে। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন এবং তারা গা ঢাকা দিয়েছেন। 

 

নিহত টমাস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে এলাকাবাসী জানান।


​
স্থানীয় সূত্রে জানা গেছে, মনাকষা এলাকার একটি ধানখেতে কয়েকজন গোপনে ককটেল তৈরি করছিল। এ সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই টমাসের মৃত্যু হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

​শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নাশকতার উদ্দেশ্যে পারচৌকা এলাকার একটি ধানখেতের পাশে ককটেল বানাচ্ছিলেন টমাসসহ আরও কয়েকজন যুবক। এ সময় বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই মারা যান টমাস। বাকি তিনজন আহত অবস্থায় ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থল থেকে টমাসের মরদেহ উদ্ধার করে। এ সময় সেখান থেকে ককটেল তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৮