ছবি: সংগৃহীত
সিলেটের গোলাপগঞ্জে অভিযান চালিয়ে জেলা যুবলীগের সদস্য মাহদী হোসেন আরিফকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জায়ফরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে বালাগঞ্জ শ্রমিক লীগের এক নেতা ও বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের এক সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।
মাহদী হোসেন আরিফ জায়ফরপুর গ্রামের মৃত মাওলানা হাবিব হোসেনের ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি সিলেটভিউকে নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছবেদ আলী। তিনি বলেন, বিশেষ ক্ষমতা আইনে সন্দিগ্ধ আসামি হিসেবে মাহদীকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে।
সিলেটভিউ২৪ডটকম/মআস-১১
আইটি ল্যাব সলিউশন্স লি.