প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬ ১৫:২৭ (শুক্রবার)
সিলেটে জা/ল নোটসহ জুয়াড়ী চক্রের সদস্য আ ট ক

সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ থেকে জাল নোটসহ জুয়াড়ী চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে বিষয়টি জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন- এসআরিবর গণমাধ্যম শাখা।

 

তারা জানায়, রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোম্পানীগঞ্জ থানার বরম সিদ্দিরপুর এলাকার মোক্তার হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

আটক ব্যক্তির নাম মো. মোক্তার হোসেন (২৮)। তিনি এই এলাকার মোশাহিদ আহমদের ছেলে।

 

এসময় তার হেফাজত থেকে ১ লাখ ৪১ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। নোটগুলোর মধ্যে ১ হাজর টাকার জাল নোট ৯৪টি ও ৫০০ টাকার জাল নোট ৯৫টি।

 

অভিযানকালে মোক্তারের অপরের এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন তিনি তার সহযোগীদের নিয়ে জালনোট লেনদেন এবং বিভিন্ন অ্যাপস ব্যবহার করে অনলাইন জুয়া খেলার সঙ্গে জড়িত।

 

তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে মোক্তারকে জব্দকৃত আলামতসহ কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবির গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে-১১