প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬ ১৮:৫৫ (শুক্রবার)
সুরমায় নিখোঁজের পাঁচ ঘণ্টা পর বৃদ্ধের লা শ উদ্ধার

ছবিঃ সিলেট ভিউ।

সিলেটের কানাইঘাটে সুরমা নদী সাঁতরে পার হতে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় পাঁচ ঘণ্টা পর ফয়জুল হক (৬০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় নদীতে জাল ফেলে খোঁজাখুঁজির একপর্যায়ে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

 

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে কানাইঘাট পৌরসভার পানি শোধনাগার প্রকল্পের সামনে সুরমা নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করেন ফয়জুল হক। এ সময় নদীর পানিতে তলিয়ে গিয়ে তিনি নিখোঁজ হন।

 

নিহত ফয়জুল হকের বাড়ি কানাইঘাট উপজেলার ২ নম্বর লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের আমবাড়ী গ্রামে।

 

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী। তিনি জানান, এ ঘটনায় আইনি বিষয় প্রক্রিয়াধীন।

 


সিলেটভিউ২৪ডটকম/মাহবুব/আশিক-০৬