প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬ ২২:১৯ (বৃহস্পতিবার)
সিলেটে আওয়ামী লীগের আহ্বায়ক গ্রে প্তা র

ছবি: সিলেটভিউ।

সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে উত্তর রণিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক মো. কালা মিয়াকে (৬৫) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তারের বিষয়টি কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. উছমান গনি সিলেটভিউকে নিশ্চিত করেছেন ।

 

জানাযায়, বুধবার (২৫ নভেম্বর) বিকেল পোণে ৬টায় কোম্পানীগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কালা মিয়া উপজেলার ৫ নম্বর উত্তর রণিখাই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। তিনি বতুমারা নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে।
 



পুলিশ জানায়,সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।

 

সিলেটভিউ২৪ডটকম/মআস-১০