প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬ ২৩:১৪ (শুক্রবার)
যে কারণে সিলেটে ছাত্রদলের ৩ নেতাকে শোকজ

ছবি: সিলেটভিউ গ্রাফিক্স।

সিলেট মহানগর ছাত্রদলের গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অনুপস্থিত থাকার অভিযোগে তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান স্বাক্ষরিত পৃথক নোটিশে তাঁদের ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়।

 

শোকজপ্রাপ্ত নেতারা হলেন, শাহ খুররম ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাহেল, দক্ষিণ সুরমা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুল বাসিত এবং একই কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ফুয়াদ হাসান মাহিন।



নোটিশে বলা হয়, বিএনপি সরকারের ১৮০ দিনের অর্জনবিষয়ক আলোচনা সভাসহ একাধিক কর্মসূচিতে তাঁরা অনুপস্থিত ছিলেন। এ কারণে তাঁদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে।



সিলেট মহানগর ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক খায়রুল হুদা আকিব বিষয়টি নিশ্চিত করেছেন।





সিলেটভিউ২৪ডটকম/মআস-১২