প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬ ১১:৩১ (শুক্রবার)
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রে প্তা র

সংগৃহীত

রাজধানীর মগবাজার এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।

 

গ্রেপ্তার ব্যক্তির নাম এমদাদুল হক দাদুল (৫৫)। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য।

 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-মতিঝিল বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৫ নভেম্বর) রাত ১১টা ৫৫ মিনিটের দিকে গোয়েন্দা-মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল মগবাজার এলাকায় অভিযান চালিয়ে এমদাদুল হক দাদুলকে গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তার দাদুল সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীরের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

পরে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে-০৩