সংগৃহীত
দেশের প্রায় আড়াই লাখেরও বেশি ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকার ভাতা দেবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তিনি বলেছেন, দেশের প্রায় ৮২ হাজার মসজিদের দুই লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ উদ্যোগের মাধ্যমে মসজিদের খেদমতে নিয়োজিত ব্যক্তিদের আর্থিক সহযোগিতা নিশ্চিত করা সম্ভব হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মুন্সীগঞ্জের সিরাজদিখানের মধুপুর জামিয়া হালিমিয়া মাদরাসার দুই দিনব্যাপী ৫৩তম বার্ষিক ও ইসলাহি মাহফিলে টেলিকনফারেন্সের মাধ্যমে ধর্মমন্ত্রী এ কথা বলেন।
এ সময় মন্ত্রী আরো বলেন, হজযাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় হজের বিমানভাড়া কমিয়েছে সরকার।
ধর্মমন্ত্রী বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান ও আলেমদের কল্যাণে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে।
হজযাত্রীদের খরচ কমানোসহ ধর্মীয় অঙ্গনের মানুষের কল্যাণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে-০৪
আইটি ল্যাব সলিউশন্স লি.