প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬ ১৭:৩২ (শুক্রবার)
সোবহানীঘাট থেকে সিলেটে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রে ফ তা র

ছবি: সিলেটভিউ।

সিলেটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুফিয়ান আহমেদ পান্নাকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১০টায় নগরীর সোবহানীঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত সুফিয়ান আহমেদ পান্না (৪৯) সিলেটের গোয়াইনঘাট উপজেলার সুলতানপুর সরকার বাড়ির মৃত আশ্রাফ আলী ও রাশিদা বেগমের ছেলে। বর্তমানে তিনি নগরীর ২৭ নম্বর মৌবন আবাসিক এলাকা, সোবহানীঘাটে বসবাস করতেন।

 
পুলিশ জানায় সন্ত্রাসবিরোধী আইনে ,ধারায় দায়ের করা একটি মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে তাঁকে গ্রেফতার করা হয়েছে। 

 
এবষিয়ে সিলেট মেট্রপলিটন মিডিয়া শাখা জানায়. সিডিএমএস (CDMS) পর্যালোচনায় সুফিয়ান আহমেদ পান্নার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় পেনাল কোডে দায়ের করা দুটি মামলা এবং দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলায় অভিযুক্ত হিসেবে তথ্য পাওয়া গেছে।
 

গ্রেফতারের পর তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।




সিলেটভিউ২৪ডটকম/মআস-০২