ছবি: সিলেট ভিউ।
হবিগঞ্জ সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ মো. নোমান মিয়া (৩৬)-কে গ্রেফতার করেছে হবিগঞ্জ সদর মডেল থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত ২টা ৩০ মিনিটে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শেখ মো. নোমান মিয়া হবিগঞ্জ সদর উপজেলার মশাজান গ্রামের মৃত আব্দুর নূরের ছেলে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে হবিগঞ্জ সদর মডেল থানায় একাধিক মামলা তদন্তাধীন রয়েছে। এর মধ্যে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলাও আছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো জাহিদুল হক জানান, যুবলীগ নেতা নোমানকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। পুলিশের নিয়মিত অভিযান চলমান রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/জাকারিয়া/ এহিয়া-০৩
আইটি ল্যাব সলিউশন্স লি.