ছবি: সিলেটভিউ গ্রাফিক্স।
সিলেটের বিয়ানীবাজার উপজেলার সুপাতলা এলাকায় অবস্থিত মাহমুদ সিএনজি স্টেশনে টানা তিন দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাসের নির্ধারিত লোড শেষ হয়ে যাওয়ায় সাময়িকভাবে স্টেশনটির কার্যক্রম বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
স্টেশন সূত্র জানায়, ২৬ নভেম্বর রাত ১১টা থেকে ২৯ নভেম্বর বিকেল ৩টা পর্যন্ত স্টেশনের সব কার্যক্রম বন্ধ থাকবে।
এ বিষয়ে স্টেশন কর্তৃপক্ষের প্রতিনিধি মো. লুৎফুর রহমান সিলেটভিউকে জানান, ২৯ নভেম্বর বিকেল ৩টা থেকে পুনরায় গ্যাস সরবরাহ কার্যক্রম চালু করা হবে।
তিনি গ্রাহক ও চালকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং সবার সহযোগিতা কামনা করেছেন।
এদিকে, টানা তিন দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সিএনজিচালিত যানবাহনের চালকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিশেষ করে স্টেশনটির ওপর নির্ভরশীল চালকদের বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হচ্ছে।
সিলেটভিউ২৪ডটকম/মআস-১০
আইটি ল্যাব সলিউশন্স লি.