সংগৃহীত
সিলেট মহানগরীর জালালাবাদ থানার পাঠানটুলা ও মইয়ারচর থেকে নিষিদ্ধঘোষিত যুবলীগ এবং ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা। তারা জানায় শুক্রবার রাত সোয়া ১১টা ও শনিবার রাত আড়াইটার দিকে (শুক্রবার দিবাগত) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সিলেট মহানগর যুবলীগের ৮নং ওয়ার্ড শাখার সাবেক সভাপতি জালালাবাদ থানার পাঠানটুলা দর্জিপাড়া এলাকার মৃত তজমুল আলীর ছেলে মো. রাসেল আলী (৪৬) ও মইয়ারচর এলাকার মৃত মকসুদ আহমদের ছেলে এবং সিলেট মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইহতেশাম আহমদ মাআজ (২৩)।
জালালাবাদ থানাপুলিশ রাত সোয়া ১১টার দিকে রাসেল আলী ও রাত আড়াইটার দিকে মইয়ারচর থেকে মাআজকে গ্রেপ্তার করে।
রাসেল আলী জালালাবাদ থানায় ২০২৪ সালের ২২ আগস্ট বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলার (নং ৪/১১১) তদন্তেপ্রাপ্ত সন্দিগ্ধ আসামি। আর মাআজ গত ২ আগস্ট (২০২৬) জালালাবাদ থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলার (নং ৩/১১৬) তদন্তেপ্রাপ্ত সন্দিগ্ধ আসামি।
তাদের দু’জনকে আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও ডিসি (সিটিএসবি) মো. আফজাল হোসেন।
সিলেটভিউ২৪ডটকম/ইকে-১০
আইটি ল্যাব সলিউশন্স লি.