ছবি: সিলেট ভিউ।
মৌলভীবাজারের কুলাউড়ায় ঐক্যবদ্ধ কুলাউড়া প্রেসক্লাবের নির্বাচন আয়োজনের লক্ষ্যে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) রাতে কুলাউড়া আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু এবং প্রেসক্লাবের নয় সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটির সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ নির্বাচন কমিশন গঠন করা হয়।
গঠিত নির্বাচন কমিশনে কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ একেএম শাহজালালকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে। কমিশনের অন্য দুই সদস্য হলেন কুলাউড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক সিপার উদ্দিন আহমেদ এবং কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিগগিরই নির্বাচন কমিশন নির্বাচনের প্রয়োজনীয় কার্যক্রম শুরু করবে।
সিলেটভিউ২৪ডটকম/ অনি/ এহিয়া-০১
আইটি ল্যাব সলিউশন্স লি.