প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬ ১৬:৫৭ (শনিবার)
ফেঞ্চুগঞ্জে হাজী সজ্জাদ আলী শিক্ষা কল্যাণ ট্রাস্টের ১২ তম বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ছবি: সিলেট ভিউ।

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিলেটের ফেঞ্চুগঞ্জে হাজী সজ্জাদ আলী শিক্ষা কল্যাণ ট্রাস্ট'র ১২ তম বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) উপজেলার  ফরিজা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।  এতে উপজেলার স্কুল পর্যায়ে ৪১ টি ও মাদ্রাসা পর্যায়ে ৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণির ৩২৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।

 

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন,  ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দীন আতহার, ফেঞ্চুগঞ্জ সরকারী কলেজের  সাবেক অধ্যক্ষ ও পরিক্ষা পরিচালনা কমিটির আহবায়ক রবীন্দ্র কুমার নাথ, ফরিজা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এডভোকেট অমলেন্দু ধর, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব সৈয়দ নূরুজ্জামান, কাসিম আলী সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আহাদুজ্জামান, ফরিজা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মোহাম্মদ দলিল উদ্দীন, ফেঞ্চুগঞ্জ যুব সংঘের সভাপতি রাজু আহমেদ রাজা, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, মাধ্যমিক শিক্ষক সমিতির  সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশীদ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার পাল, সাধারণ সম্পাদক মনসুর আলী, সমাজকর্মী আব্দুল হাই খছরু, হাজী সজ্জাদ আলী শিক্ষা কল্যাণ ট্রাস্টের ট্রেজারার ও ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলওয়ার হোসেন পাপ্পু, ফরিজা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, প্রেসক্লাবের অর্থ সম্পাদক বদরুল আমীন, মঈশাষী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদ আহমদ ও প্রেসক্লাবের সহযোগী সদস্য ছামি হায়দার।

 

প্রসঙ্গত ফেঞ্চুগঞ্জ উপজেলার রাজনপুর গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম হাজী সজ্জাদ আলীর নামে প্রতিষ্ঠিত হাজী সজ্জাদ আলী শিক্ষা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বিগত ২০১৩ খ্রিস্টাব্দ থেকে উপজেলার স্কুল ও মাদ্রাসা পর্যায়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এই বৃত্তি পরীক্ষা পরিচালিত হয়ে আসছে। করোনাকালীন সময়ে দুই (২০২০ ও ২০২১) বছর বৃত্তি পরীক্ষা বন্ধ ছিল।

 

ফেঞ্চুগঞ্জ উপজেলায় শিক্ষার মান উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা ও শিক্ষা উপকরণ প্রদানের মাধ্যমে নিরলস কার্যক্রম পরিচালনা করে আসছে হাজী সজ্জাদ আলী শিক্ষা কল্যাণ ট্রাস্ট।

 

 


সিলেটভিউ২৪ডটকম/ ফরিদ/ এহিয়া-০৫