প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬ ১৭:৪১ (শনিবার)
বিশ্বনাথ উপজেলা ফুটবল দলের জার্সি উন্মোচন করলেন ইলিয়াসপুত্র অর্ণব

সিলেটের বিশ্বনাথ উপজেলা ফুটবল দলের জার্সি উন্মোচন করেছেন ইলিয়াসপুত্র ব্যারিস্টার আরবাব ইলিয়াস অর্নব।

সিলেট জেলা স্টেডিয়ামে জেলার ১৪টি দলের অংশগ্রহনে আসন্ন ‘রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এ অংশ গ্রহন করার লক্ষ্যে শুক্রবার (২৭ নভেম্বর) রাতে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিশ্বনাথ উপজেলা ফুটবল টুর্নামেন্টের দুই বারের চ্যাম্পিয়ন দলের জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্ণব।

অনুষ্ঠানের সহযোগীতায় ছিলো বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকে।

আগামী রোববার (২৯ নভেম্বর) বালাগঞ্জ উপজেলা ফুটবল দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে বিশ্বনাথ উপজেলা ফুটবল দল। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলোয়াত করেন সংগঠক দিলোয়ার হোসেন।

উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম’র সভাপতিত্বে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খানের পরিচালনায় অনুষ্ঠিত জার্সি উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, থানার পরিদর্শক (তদন্ত) সুজন আহমদ, উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ  আরব খান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শাহজাহান, উপজেলা ফুটবল দলের জার্সি ডিজাইনার আবু শাহাদাৎ মোহাম্মদ মনসুর, উপজেলা ছাত্রদলের সভাপতি হোসাইন আহমেদ প্রবেল।

এসময় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 


সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-০১