গাজীপুরের কালিয়াকৈরে বিলাসবহুল দি রয়েনা রিসোর্টে অভিযান চালিয়ে ১২ বোতল বিদেশি মদসহ দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার (২৮ নভেম্বর) বিষটি গণমাধ্যমকে জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটক ব্যক্তিরা হলেন- বরিশালের গৌরনদী উপজেলার বার্থি এলাকার সোহাগ লস্কর (২৭) ও নরসিংদীর শিবপুর উপজেলার মানিকদি এলাকার তাওহিদুল ইসলাম (৩৬)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সোহাগ লস্কর তুর্য টেক্সটাইল লিমিটেডের প্রোডাকশন ম্যানেজার হিসেবে কর্মরত। অপর গ্রেপ্তার তাওহিদুল ইসলাম দি রয়েনা রিসোর্টের ফ্রন্ট ডেস্ক ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. এমদাদুল মিঠুন বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা আব্দুল্লাহিল বাকি বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি নিয়মিত মামলা করেন।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৭
আইটি ল্যাব সলিউশন্স লি.