অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদারকে আহবায়ক ও রায়হান এইচ খানকে সদস্য সচিব করে সিলেট জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর কমিটি গঠন করা হয়েছে।  সোমবার জাসাস কেন্দ্রীয় কমিটির আহবায়ক চিত্রনায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকন ৪৩ সদস্যের এই কমিটি অনুমোদন করেন।

এছাড়া তাজ উদ্দিন আহমদ মাসুমকে আহবায়ক ও রাসেল আহমদ রানাকে সদস্য সচিব করে ৩৮ সদস্যের সিলেট মহানগর জাসাস এর কমিটি গঠন করা হয়েছে।


জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিজানুর রহমান গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

সিলেটভিউ২৪ডটকম/ প্রেবি/ শাদিআচৌ-০৬