ভাষা আন্দোলনে সকল শহিদ এবং তাদের ত্যাগের প্রতি সম্মান জানাতে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মিরপুর পাবলিক হাই স্কুল প্রাঙ্গনে নাক-কান-গলার বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
সোমবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের আয়োজনে এবং সন্ধানী ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, বিশ্বনাথের সার্বিক সহযোগিতায় বিশেষজ্ঞ এই চিকিৎসাসেবার আয়োজন করা হয়।
মেডিকেল ক্যাম্পে নাক-কান-গলার বিভিন্ন সমস্যা নিয়ে আগত প্রায় অর্ধশত রোগীদের বিনামূল্যে পূর্ণ চিকিৎসা সেবা প্রদান করেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা এবং হেড-নেক সার্জারি বিভাগের রেজিস্ট্রার এবং পপুলার মেডিকেল সেন্টার এবং হসপিটাল, সোবহানীঘাট এর নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ এবং হেড-নেক সার্জন ডা: মো: আব্দুল হাফিজ (শাফী)।
আন্তরিক পরিবেশে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পেয়ে রোগীরা সন্তুষ্টি প্রকাশ করেন।
ক্যাম্পের আয়োজক সন্ধানী ডিজিটাল ডায়াগনণস্টিক সেন্টারের পরিচালকদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন এ.এস.এম নাসের ও মো: আব্দুল কাদির।
সিলেটভিউ২৪ডটকম/পিডি




