কুয়েত আওয়ামীলীগের উদ্যোগে ২১ শে ফেব্রুয়ারি মহান শহিদদিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে ।

এ উপলক্ষ্যে কুয়েত  আওয়ামী লীগের উদ্যোগে কুয়েত সিটির রাজধানী হোটেলের হলরুমে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আলোচনা সভা ও  দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।


কুয়েত আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আশরাক  আলী ফেরদৌস এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

দোয়া মাহফিল ও আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুয়েত আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল হাই ভূঁইয়া, কুয়েত আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন ও মুরাদুল হক চৌধুরী মুরাদ, আওয়ামী লীগের প্রবীণ নেতা আলীম উদ্দিন, কুয়েত জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাছির  উদ্দিন খোকন ও বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক আ. হ. জুবেদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুয়েত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আব্দুস সামাদ স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, কুয়েত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই মন্ডল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহাদ আম্বিয়া খোকন ও দপ্তর সম্পাদক মো. তাজউদ্দীন।

দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ জহিরুল ইসলাম।

সিলেটভিউ২৪ডটকম/ আম্বিয়া/ শাদিআচৌ-১৩