সিলেট নগরীর নয়াসড়কস্থ কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ে মহান শহিদদিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। সোমবার বিদ্যালয়ের হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির আহ্বায়ক মুহিব-উস-সালাম রিজভীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মৌসুমী সাংমা’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সিটি করপোরেশনের কাউন্সিলর ও শিক্ষানুরাগী আজাদুর রহমান আজাদ।
আলোচনা সভায় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরা ঘোষ, সহকারী প্রধান শিক্ষক সামসুল ইসলাম ও সহকারী শিক্ষক রত্না বেগম।
এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আলী আশরাফ মিয়া ও অভিভাবক আবদুল মজিদ। ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন দশম শ্রেণির আশফারিয়া রিয়া।
কবিতা আবৃত্তি করে ৭ম শ্রেণির তাশফিয়াহ নবী, আকলিমা আক্তার ও রওনক জাহান মৌমিতা, ৮ম শ্রেণির সোহাগী আক্তার ও দশম শ্রেণির আনিকা তাহমিনা।
সিলেটভিউ২৪ডটকম/ প্রেবি/শাদিআচৌ-১৪




