মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ‘মা ফাউন্ডেশন সিলেট বাংলাদেশ’।
(২১ ফেব্রুয়ারি) সোমবার দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন- মা ফাউন্ডেশন সিলেট বাংলাদেশ এর চেয়ারম্যান সাংবাদিক মামুন হাসান, উপদেষ্ঠা সদস্য সাংবাদিক দুলাল হোসেন।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- সাংবাদিক আব্দুল বাতিন ফয়ছল, সাংবাদিক শংকর দাস, মা ফাউন্ডেশন সিলেট বাংলাদেশ এর কামরুন নাহার রিক্তা সহ সদস্যবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৯




