মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট জেলা ডেকোরেটার্স মালিক সমিতি।
সোমবার সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সমিতির নেতৃবৃন্দ।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন- সিলেট জেলা ডেকোরেটার্স মালিক সমিতির সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক আতাউর রহমান ইকবাল, কোষাধ্যক্ষ রাজু দাস, প্রচার সম্পাদক রতিন্দ্র দাস রতি, সাংগঠনিক সম্পাদক সামছুল হক, দপ্তর সম্পাদক খালেদুর রহমান, সহ-দপ্তর সুমন আহমদ রাজন, সদস্য কুদ্দুস আহমদ, কার্তিক পাল প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২১




