মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে ভাষা শহীদদের স্মরণে তাঁদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার দুপুরে নগরীর সুরমা মার্কেটস্থ সংগঠনের কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক সচিব তোফায়েল আহমদ, সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহ সভাপতি আনোয়ার হোসেন আনাই, সহ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুস সোবহান, শ্রমিক নেতা শহীদ বকস, আব্দুল জলিল, বাহার উদ্দিন প্রমুখ।
দোয়া মাহফিলে সকল ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন আমিনুল ইসলাম।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৪




