ইউক্রেনের দুটি অঞ্চলকে স্বাধীনতার স্বীকৃতি দেওয়ায় রাশিয়ার সমালোচনা ও নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান।
তুরেস্কর গণমাধ্যম এনটিভি জানিয়েছে, এরদোগান রাশিয়ার এ সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন।
তাছাড়া এরদোগান সকলকে আন্তর্জাতিক আইনকে শ্রদ্ধা করার জন্য আহ্বান জানান।
এ ব্যপারে এরদোগান বলেন, রাশিয়া যে সিদ্ধান্ত নিয়েছে এটিকে আমরা অগ্রহণযোগ্য মনে করি। আমরা আবারো সকলকে বলছি, সঠিক কাণ্ডজ্ঞান ব্যবহার করে সিদ্ধান্ত নিন এবং আন্তর্জাতিক আইনকে শ্রদ্ধা জানান।
তুরস্ক হলো যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সবচেয়ে বড় সামরিক জোট ন্যাটোর অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য।
তুরস্কের সঙ্গে রাশিয়া ও ইউক্রেনের কৃষ্ণ সাগরে সমূদ্র সীমানা রয়েছে। আর এ দুটি দেশের সঙ্গেই তুরস্কের সম্পর্কও ভালো।
এর ফলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যখন নতুন করে উত্তেজনা তৈরি হচ্ছিল তখন সেই সমস্যা সমাধানে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান।
কিন্তু ন্যাটো সদস্য হিসেবে তুরস্ক রাশিয়াকে যে কোনো ধরনের হামলার বিষয়ে সতর্ক করে আসছিল। এ কারণে রাশিয়ার সঙ্গে তুরস্কের সম্পর্কে কিছুটা দূরত্বও তৈরি হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-১৩
সূত্র : আল জাজিরা




