জার্নিমেকার জবসের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো বেকারত্ব দূরীকরণ এবং কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দক্ষিণ সুনামগঞ্জের শান্তিগঞ্জে মাননীয় পরিকল্পনামন্ত্রীর বাসভবনে এই কর্মশালাটির আয়োজন করা হয়।

দেশের প্রত্যন্ত অঞ্চলের তরুণ সমাজও যাতে নিজেদের ভবিষ্যতের বাংলাদেশ এবং চাকরি বাজারের জন্যে যোগ্য করে গড়ে তুলতে পারে সেই উদ্দেশ্যেই জার্নিমেকার জবসের এই উদ্যোগ।


চাকরিপ্রার্থীরা জার্নিমেকার জবস এর ওয়েবসাইট www.journeymakerjobs.com ভিজিট করে যেকোনো সময় চাকরিতে আবেদন করতে পারেন। আবেদন করার জন্যে জার্নিমেকার জবসে প্রার্থীদের একটি জবসিকার অ্যাকাউন্ট থাকতে হবে।

সিলেটভিউ২৪ডটকম/পিডি