সিলেটের জকিগঞ্জের সোনাসার বাজারে জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র দেশে অবস্থানরত ৩ নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার রাতে সোনাসার এলাকবাসী, বেগম রাবেয়া খাতুন জেনারেল হাসপাতাল ও জামেয়া জালালীয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়।


সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- রাজনৈতিক ব্যক্তিত্ব মাওলানা রেজাউল করিম জালালী।

বাজারের ব্যবসায়ী মাওলানা আব্দুল করিমের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন- জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী খালেদ আহমদ, প্রচার সম্পাদক কামরুল ইসলাম শিপু।

এসময় এলাকবাসীর পক্ষ্যে বক্তব্য রাখেন- সমাজসেবী আব্দুস সাত্তার মইন, সালিশ ব্যক্তিত্ব আলা উদ্দিন আলাই, বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, সাংবাদিক জুনেদ আহমদ চৌধুরী প্রমুখ।

এসময় এলাকার গণ্যমান্য অনেক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

সিলেটভিউ২৪ডটকম/জুনেদ/এসডি-৪২