মধ্যপ্রাচ্যের দেশ কাতারে একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। সোমবার ( (২১ ফেব্রুয়ারি) কাতারস্হ বাংলাদেশ দূতাবাসের আয়োজনে দূতাবাস প্রাঙ্গণে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।

দিবসটি উপলক্ষ্যে দূতাবাস প্রাঙ্গনে রাষ্ট্র্রদূত মো: জসীম উদ্দিন আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিত করেন। দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে এরপর বায়ান্নোর ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং মাতৃভাষার মর্যাদা রক্ষার গুরুত্ব বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত এবং ভাষা শহিদসহ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সকল শহিদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দিবসটির তাৎপর্য তুলে ধরে রাষ্ট্র্রপতি মো: আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র্র মন্ত্রী মো: শাহরিয়ার আলম পৃথক বাণী প্রদান করেন এবং আলোচনা অনুষ্ঠানের শুরুতেই বাণীসমূহ পাঠ করা হয়।


রাষ্ট্রদূত মো: জসীম উদ্দিন তাঁর বক্তব্যে ভাষা শদিহদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাঁদের কাছে জাতির ঋনের কথা উল্লেখ করেন। রাষ্ট্রদূত ভাষা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথাও তুলে ধরেন। ভাষা আন্দোলন এবং বাঙালি জাতির স্বাধীনতার সংগ্রাম ওতপ্রোতভাবে জড়িত বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, স্বাধীনতা আন্দোলন দমন করার মোক্ষম অস্ত্র হলো স্বাধীনতাকামী জাতির ভাষা ও সংস্কৃতি চর্চার অধিকার হরণ করা যা বীর বাঙালি জাতি ১৯৫২ সালের আন্দোলনের মাধ্যমে প্রতিহত করেছিল। মাতৃভাষার গুরুত্ব প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, একটি ভাষার মৃত্যুর মধ্য দিয়ে একটি জাতিসত্তার এবং একটি সংস্কৃতির মৃত্যু ঘটে। সকল ভাষার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে মাতৃভাষার মর্যাদা সমুন্নত হবে বলে রাষ্ট্রদূত মন্তব্য করেন। আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশ কমুউনিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এবছর অমর একুশে উপলক্ষে বাংলাদেশ দূতাবাস হতে দূতাবাস বুলেটিনের বিশেষ সংখ্যা প্রকাশ করা হয়।

রাষ্ট্রদূত মো: জসীম উদ্দিন শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ এমএইচএম স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেময় রাষ্ট্রদূত ভাষা আন্দোলন বিষয়ে স্কুলের শিক্ষাথীদের চারটি দলের দেয়াল পত্রিকা উম্মোচন করেন। একই দিন সন্ধ্যায় বাংলাদেশ কমুউনিটি কাতার কর্তৃক আয়োজিত শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/শোয়াইব/পিডি