দেশের শিক্ষাবিদ হিসেবে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা মিলিটারী ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজির (এমআইএসটি), ঢাকা এর আমন্ত্রণে তাদের স্থাপত্য বিভাগের ৪র্থ এডভাইজরি কমিটির সভায় (এসিএম) অংশগ্রহণ করেছেন।
সভায় এক্সটার্নাল এডভাইজরি প্যানেল এমআইএসটির কর্মক্ষমতার প্রশংসা করেছেন এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে তাদের সন্তুষ্টি প্রকাশ করেন। এতে ড. কাজী আজিজুল মাওলা বৈশ্বিক স্বীকৃতির লক্ষ্যে স্থানীয় ও বৈশ্বিক মানকে সন্তুষ্ট করে ইনস্টিটিউটের পাঠ্যক্রমের আরও উন্নতির পরামর্শ দেন।
১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সভায় মিলিটারী ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. ওয়াহিদ-উজ-জামান অসুস্থ থাকায় ডাইরেক্টর অব একাডেমিক ব্রিগেডিয়ার জেনারেল নজরুল তার পক্ষে এসিএমে উপস্থিত ছিলেন।
এতে কর্নেল নাসির উদ্দিন আহমেদ, সিই ফ্যাকাল্টির ডিন এবং কর্নেল সোহেল-উস-সামাদ, হেড অব আর্কিটেকচার এবং অন্যান্য ফ্যাকাল্টি মেম্বার এমআইএসটি পক্ষে প্রতিনিধিত্ব করেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৪




