ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় ফেঞ্চুগঞ্জ এডভোকেসি নেটওয়ার্ক কমিটি গঠন করা হয়েছে।

ওয়েব ফাউন্ডেশন আয়োজিত এক অবহিতকরণ সভায় ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুলকে চেয়ারম্যান এবং সাবুল দাসকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।


বুধবার সকালে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা।

অবহিতকরণ সভার লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন ওয়েব ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় সভাপতি শাহজাহান মিয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা সমাজসেবা অফিসার আবু সাঈদ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার জেসমিন আক্তার, সমবায় পরিদর্শক ফুল রাণী ভট্টাচার্য।

বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন পাপ্পু, মনিপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাবুল দাস, উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন ফোরামের সভাপতি মোহাম্মদ জুয়েল প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/এফইউ/এসডি-১২