ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনাভাইরাস প্রতিরোধী টিকার তৃতীয় ডোজ (বুস্টার ডোজ) নিয়েছেন।

বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকার তৃতীয় ডোজ নেন সাবেক এ প্রধানমন্ত্রী।


এবার তিনি ফাইজারের টিকা নিয়েছেন বলে জানান, খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য ও দলের ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেন, এ সময় খালেদা জিয়াসহ মোট চারজন টিকা নিয়েছেন। অন্যদের মধ্যে খালেদা জিয়ার পারিবারিক সহকারী রুপা শিকদার, আব্দুর রহিম ও আব্দুল খালেক।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-২০


সূত্র : ঢাকা টাইমস