সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদের সভাপতি শেখ মো. মখন মিয়ার নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক তাহমিন আহমদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

বুধবার বিকাল ৪টায় চেম্বার বোর্ড রুমে এ সৌজন্য সাক্ষাৎ করেন।


এসময় সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদের পক্ষ থেকে সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ-কে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানো হয়।

সাক্ষাৎকালে ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদের নেতৃবৃন্দ ব্যবসা বাণিজ্যে বিরাজমান সুবিধা অসুবিধা সমূহ চেম্বার সভাপতির কাছে তুলে ধরেন এবং এসব সমস্যা সমাধানে চেম্বারের সহযোগিতা কামনা করেন।

সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ তাকে অভিনন্দন জানানোর জন্য সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং সিলেটের ব্যবসায়ীদের যে কোন সমস্যা সমাধানে সিলেট চেম্বারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদের সহ সভাপতি আতিকুর রহমান আতিক, মুফতি নেহাল, শাহ আহমদুর রব, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আহাদ, সহ সাধারণ সম্পাদক আলেক মিয়া, সোহেল আহমদ সাহেল, জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান সুহেদ, সহ সাংগঠনিক সম্পাদক লায়েক মিয়া, শামীম চৌধুরী, রাজু আহমদ, প্রচার সম্পাদক ইমরান খান রায়হান, কোষাধ্যক্ষ মোঃ কয়ছর আলী, সদস্য ডাঃ মনজুর রহমান, সাখাওয়াত হোসেন প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৫