মৌলভীবাজারের কমলগঞ্জে বাক প্রতিবন্ধী এক যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
ঘটনার ২দিন পর ধর্ষণকারী সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। নির্যাতিত যুবতী মৌলভীবাজার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনাটি স্থানীয় একটি প্রভাবশালী মহল ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।
সোমবার বিকাল ৫টায় আদমপুর ইউনিয়নের কেওয়ালীঘাট এলাকায় ঘটলেও বুধবার বিকালে মৌখিক অভিযোগে ধর্ষণের সাথে জড়িতকে আটক করা হয়েছে।
জানা যায়, বনগাঁও গ্রামের বারাম মিয়া পুত্র রাশীদ আলী (৩৫) প্রতিদিন মতো কেওয়ালীঘাট এলাকার নিজ ক্ষেতে কাজ করছিল। এসময় কেওয়ালীঘাট গ্রামের বাকপ্রতিবন্ধী যুবতী মেয়ে (২০) কে একা পেয়ে ফুসলিয়ে বাঁশ ঝাড়ের পাশে নিয়ে ধর্ষণ করে।
পরে মেয়েটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে গেলে বিষয়টি প্রকাশ হলে রাশীদের পরিবারসহ স্থানীয় প্রভাশালী মহল বিষয়টি দেখে দিবে বলে চিকিৎসার জন্য মৌলবীবাজার হাসপাতালে ভর্তি করেন। ধর্ষণের বিষয়ে থানাকে মৌখিক অভিযোগ দিলে উপ-পরিদর্শক বিজয় দেবনাথের নেতৃত্বে অভিযান চালিয় অভিযুক্ত রাশীদ আলীকে আটক করা হয়।
থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান বলেন, ধর্ষণের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। মেডিকেল রির্পোটের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সিলেটভিউ২৪ডটকম/জেএ/এসডি-২৬




