বিশ্বম্ভরপুর উপজেলার ‘সিরাজপুর বাগগাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ তিন বছর মেয়াদী ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ম্যানিজিং কমিটি গঠন উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে পরিচালনা কমিটির এক জরুরী সভা অনুষ্টিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাত্তার আজাদের সঞ্চালনায় ও ইছব আলীর সভাপতিত্বে জরুরী সভায় এসময় বক্তব্য রাখেন- ইউপি সদস্য কামাল হোসেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি মো.এমাদ হোসেন, বিদ্যোৎসাহী (পুরুষ) মো. শফিকুল ইসলাম তাহের, নাদিয়া আক্তার, নাসিমা বেগম, সাবিনা ইয়াছমিন প্রমুখ।
পরে সবার সম্মতিক্রমে তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারি শিক্ষক সাংবাদিক সোহেল আহমদ সাজুকে সভাপতি এবং মো. শফিকুল ইসলাম তাহেরকে সহ সভাপতি মনোনিত করা হয়।
সোহেল আহমদ সাজু সভাপতি পদে নির্বাচীত হওয়ায় অভিনন্দন ও ফুলের শুভেচ্ছা জানিয়েছেন, সুনামগঞ্জ জেলা ‘বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম’ এর সভাপতি মোদাচ্ছির আলম সুবল, তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি সাজ্জাদ হোসেন শাহ, সাধারণ সম্পাদক এম.এ রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক আবির হাসান- মানিক প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/এমএআর/এসডি-২৯




