সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার বলেছেন, আওয়ামী লীগ নিজেদের লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করে দেশে আরেকটি প্রহসনের নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে। তারা গণতন্ত্রকে ধ্বংস করে দেশে একদলীয় বাকশাল শাসন প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে। কিন্তু জিয়াউর রহমানের আদর্শের সৈনিকেরা সরকারের ষড়যন্ত্র নস্যাত করতে প্রস্তুত রয়েছে।

তিনি বুধবার (২৩ ফেব্রুয়ারি) সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, তৃণমূল হচ্ছে বিএনপির প্রাণ। তাই তৃণমূল বিএনপিকে শক্তিশালী করতে কাউন্সিলের মাধ্যমে নেতা নির্বাচিত করা হচ্ছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেট জেলা বিএনপির কাউন্সিলকে সফল ও সার্থক করতে আহবায়ক কমিটি কাজ করছে। আজকের নির্বাচিত নেতারা কাউন্সিলের মাধ্যমে তাদের জেলার অভিভাবক নির্বাচিত করবেন।


উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ বদরুজ্জামান খিজিরের সভাপতিত্বে, বিএনপি নেতা এনায়েত হোসেন রুহেল ও রেজাউল করিম ইমনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলে ভোটের মাধ্যমে ওয়াহিদুজ্জামান সুফি সভাপতি, তসলিম আহমদ নিহার সাধারণ সম্পাদক, মঈনুদ্দিন সিনিয়র সহ-সভাপতি, গোলাম কিবরিয়া খান যুগ্ম সাধারণ সম্পাদক ও ইমরান আহমদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

কাউন্সিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার আব্দুস সালাম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা আহবায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য আলী আহমদ, আব্দুল কাইয়ুম চৌধুরী, মঈনুল হক চৌধুরী, আব্দুল মান্নান, ফখরুল ইসলাম ফারুক, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মামুনুর রশীদ মামুন, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, বিএনপি নেতা কামাল আহমদ, জেলা আহবায়ক কমিটির সদস্য আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী, শামীম আহমদ, জেলা বিএনপি নেতা কামরুল হাসান শাহীন, জেলা বিএনপির সাবেক সহ কোষাধ্যক্ষ এডভোকেট আহমদ রেজা, সাবেক সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক ও দিদার ইবনে তাহের লস্কর, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আলী আহমদ আলম, বিএনপি নেতা এডভোকেট ওবায়দুর রহমান ফাহমি, সাবেক ছাত্রনেতা শিপু আহমদ ও মাহবুব আলম প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/পিডি