মুজিববর্ষ ক্রিকেট লীগ ২০২২ অপরাজিত চ্যাম্পিয়ন সুপারভিশন স্ম্যাশার্স’র খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার এ সংবর্ধনা প্রদান করা হয়।
সুপারভিশন স্ম্যাশার্স এর ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশ ব্যাংকের ডিজিএম শামীমা নার্গিস এর সভাপতিত্বে ও সুপারভিশন স্ম্যাশার্স এর অফিসিয়াল ও কোচ ডিজিএম মোঃ জাবেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন- মহাব্যবস্থাপক রূপ রতন পাইন ও মোঃ আব্দুল হাছিব।
শ্রান্তি বিনোদন ছুটিতে সিলেটের বাহিরে থাকায় সুপারভিশন স্ম্যাশার্স এর প্রেসিডেন্ট মহাব্যবস্থাপক একেএম এহসান ভার্চুয়ালি অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্ঠানে সুপারভিশন স্ম্যাশার্স এর ভাইস প্রেসিডেন্ট সৈয়দ শোয়েবুর রহমান, মোঃ আতিকুর রহমান, মোঃ সাইফুল আলম, বাংলাদেশ ব্যাংক ক্লাবের সভাপতি পরেশ চন্দ্র দেবনাথ, ক্রীড়া সম্পাদক (বহিঃ) সঞ্জয় দেব সজীব, দলপতি সিতাংশু শেখর রায়, আইকন প্লেয়ার রনি দে, প্লেয়ার অব দ্যা ফাইনাল শাহ মোঃ আশরাফ সিদ্দিকী, প্লেয়ার অব দ্যা টুর্ণামেন্ট শাওন দাসসহ চ্যাম্পিয়ন টীমের সকল খেলোয়াড়বৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানে চ্যাম্পিয়ন টীমের সদস্যদের ফুল ও সম্মাননা প্রদান করেন প্রধান অতিথি।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৯




