সুনামগঞ্জের দিরাইয়ে ‘প্যারী মোহন বৈষ্ণব ফাউন্ডেশন’র অর্থায়নে মেধাবী শিক্ষার্থীদের নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের কামালপুর গ্রামে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় প্যারী মোহন স্মৃতি মন্দির প্রাঙ্গণে স্থানীয় মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
প্রাথমিক হতে স্নাতক পর্যন্ত বিভিন্ন স্তরের ভিত্তিতে শিক্ষার্থীদের নগত অর্থ সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- ফাউন্ডেশনের সভাপতি রাজ কুমার বৈষ্ণব, সদস্য প্রাক্তন ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয় কুমার বৈষ্ণব, নির্বাহী সদস্য প্রকৌশলী হর কুমার বৈষ্ণব (দিপু), ইন্দ্র কুমার বৈষ্ণব, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আল্পনা বৈরাগী, লিটন বৈষ্ণব,জুয়েল বৈষ্ণব, কো-অর্ডিনেটর শিশির কুমার অধিকারী প্রমুখ।
উল্লেখ্য প্যারী মোহন বৈষ্ণব ফাউন্ডেশন বিগত ২০০৫ ইং হইতে অত্র এলাকার মেধাবী শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে আর্থিক সহায়তা প্রদান করে আসছে।
সিলেটভিউ২৪ডটকম/এইচপি/এসডি-১৯




