যুক্তরাষ্ট্র প্রবাসী, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের প্রাক্তন সদস্য, লেখক ও সাংবাদিক আহবাব চৌধুরী খোকনের ভ্রমণবিষক গ্রন্থ ‘জিরো পয়েন্ট’র প্রকাশনা উৎসব অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে জিরো পয়েন্টে গ্রন্থের প্রকাশনা অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাস্টিস অব পিস ও ফ্রী ম্যান দ্যা সিটি অব লন্ডন, চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি।
ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন ইসকার সভাপতিত্বে ও সাংবাদিক দেলোয়ার হোসেন পাপ্পুর পরিচালনায় অনুষ্টিত প্রকাশনা উৎসবে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন- কবি ও শিক্ষাবিদ সিলেট সেন্ট্রাল উইমেন্স কলেজের অধ্যক্ষ কালাম আজাদ খান।
অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকার সহ-সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, গল্পকার ও সাংবাদিক সেলিম আউয়াল, সমাজসেবী ডাঃ জাকির হোসেন, কবি শিউল মনজুর, টাইম টিভি(আমেরিকা) পরিচালক সৈয়দ ইলিয়াস খছরু, মাওলানা হারুনুর রশীদ, কবি নাঈমা চৌধুরী প্রমুখ।
অনুষ্টানে বক্তারা বলেন, বাংলা সাহিত্যের অন্যতম একটি অগ্রসর শাখা ভ্রমণ বিষয়ক সাহিত্যে। প্রবাসী লেখক আহবাব চৌধুরী প্রবাসে থেকেও বাংলা সাহিত্যের চর্চা করে যাচ্ছেন। তার ভ্রমণবিষক গ্রন্থ জিরো পয়েন্ট শুধু একটি ভ্রমণ গ্রন্থ নয় এটি একটি ভ্রমন ডায়েরী। বক্তারা এই গ্রন্থের বহুল প্রচার ও প্রসার প্রত্যাশা করেন।
লেখক আহবাব চৌধুরী খোকনের কালের ভাবনা বইটিও বিপুল পাঠকপ্রিয়তা অর্জন করে।
অনুষ্ঠানের সমাপ্তি অংশে অতিথিরা জিরো পয়েন্ট গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।
সিলেটভিউ২৪ডটকম/এফইউ/এসডি-৩২




