সিলেট নারী ও শিশু নির্যাতন মামলার এক মহিলা পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) নগরীর রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকা তাকে ওই আসামিকে কোতোয়ালি মডেল থানার একদল পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি আফিয়া বেগম (৪৪)। তিনি সিলেটের জৈন্তাপুর উপজেলার চাল্লাইন দরবস্থ গ্রামের ময়না মিয়ার স্ত্রী। তিনি ওই মামলার প্রধান আসামি।


পুলিশ জানায় , বৃহস্পতিবার সন্ধ্যারাত ৭ টার দিকে কোতোয়ালি থানাপুলিশের অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলা (নং- ৬০৯/২১, কোতোয়ালি জিআর ১৬৪/২১)-এর ওয়ারেন্টভুক্ত পলাতক ২ আসামির মধ্যে প্রধান আসামি আফিয়া বেগমকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত বছরের ২ মার্চ সিলেট নগরীর লামাপাড়া শেখঘাট এলাকার বাসিন্দা মোছা. মমতাজ বেগম বাদি হয়ে কোতোয়ালো মডেল থানায় আফিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

আফিয়াকে গ্রেফতারের বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করে সিলেটভিউ-কে কোতোয়ারি থানার অফিসার ইনচার্জ বলেন, আগামীকাল (শুক্রবার) তাকে আদালতে প্রেরণ করা হবে। এ মামলার অপর আসামিকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।


সিলেটভিউ২৪ডটকম / ডালিম