বাংলাদেশ কৃষক লীগ সিলেট জেলা কমিটির সভাপতি শাহ নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামসুল আলমকে নিজ নিজ পদ থেকে বাদ দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আবারও স্বপদে তাদের পুনর্বহাল করা হয়েছে।
বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সিলেট জেলা কৃষক লীগের এই দুই শীর্ষ নেতাকে স্বপদে পুনর্বহাল করা হলো।
এর আগে বুধবার (২৩ ফেব্রুয়ারি) কৃষক লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বুধবার বাংলাদেশ কৃষক লীগের দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ‘মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এবং সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা’র কারণ দেখিয়ে সিলেট জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
বৃহস্পতিবারের বিজ্ঞপ্তিতে অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি জানান, বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সম্মতিতে শাহ নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামসুল আলমের পূর্বের কমিটি পুনর্বহা করা হলো।
এ বিষয়ে কৃষক লীগ সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামসুল আলম সিলেটভিউ-কে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হস্তক্ষেপে আমাদেরকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে। জননেত্রীর হস্তক্ষেপে সিলেট জেলা কৃষক লীগকে ধ্বংস করার কুচক্রি মহলের সকল ষড়যন্ত্র ভেস্তে গেলো।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম




