আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সিলেটের ‘এআইবিএ ক্রিকেট টুর্নামেন্ট ২০২২’ সম্পন্ন হয়েছে। এআইবিএ স্পোর্টস ক্লাবের আয়োজনে দুই দিনব্যাপী এই টুর্নামেন্টে ছেলেদের চারটি ও মেয়েদের দু’টি দল অংশ নেয়।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এজাজুর রহমান চৌধুরী, এনডিসি, এইচডিএমসি, পিএসসি (অব.)।


বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন এআইবিএ, সিলেটের চিফ প্যাট্রন ও জেনারেল অফিসার কমান্ডিং, ১৭ ইনফ্যান্ট্রি ডিভিশন, এরিয়া কমান্ডার মেজর জেনারেল হামিদুল হক, এনএসডব্লিউসি, পিএসসি।

অনুষ্ঠানে গর্ভনিং বডির চেয়ারম্যান ও সদস্যবর্গ এবং উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ফাইনালে ছেলেদের বিভাগে যমুনা টিম ও মেয়েদের বিভাগে সুরমা টিম বিজয়ী হয়। ছেলেদের বিভাগের ফাইনাল খেলা ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তৌফিক উজ জামান। মেয়েদের খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন ফাহমিদা আমিন।

টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতা প্রদান করে মিনিস্টার-মাই ওয়ান গ্রুপ।

সিলেটভিউ২৪ডটকম/পিডি