মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের মনতৈল (বজিটিলা) নিবাসী, ৬নং ওয়ার্ডের সাবেক দুই বারের নির্বাচিত ইউপি সদস্য ও মনতৈল জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মজহর আলী মদন আর নেই।

শুক্রবার সকাল সাড়ে ৮টায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ৫ মেয়ে, নাতি-নাতনিসহ বহু আতœীয়স্বজন রেখে যান। বিকাল ৫.১৫ ঘটিকায় মনতৈল শাহী ঈদগাহে জানাজার নামাজ শেষে স্থানীয় গোরস্তানে উনার লাশ দাফন করা হয়।

 

সিলেটভিউ২৪ডটকম/এমএএল/এসডি-১৭