দৈনিক শ্যামল সিলেট পত্রিকার বিজ্ঞাপন প্রতিনিধি হাফিজুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় সিলেট নগরের শিবগঞ্জ হাতিমবাগস্থ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাফিজুল ইসলাম। তিনি দীর্ঘদিন ধরে দূরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৯




