বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলামকে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনার ক্রেস্ট তুলে দেন কমিউনিটির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার দেশটির রাজধানী মানামায় স্থানীয় সময় রাত ৯টায় রেডিসন ব্লু সেমিনার হলে বাহারাইনে কর্মরত বাংলাদেশী ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে এই বিদায়ী সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


চিটাগং ক্লাবের প্রেসিডেন্ট সি আই পি শফিউদ্দিনের সভাপতিত্বে ও মাজহারুল হক নয়ন ও মুজিবুল হক মুজিবের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ নজরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন- দূতালয় প্রধান একেএম মহিউদ্দিন কায়েস, শ্রম কাউন্সিলর শেখ মো. তৌহিদুল ইসলাম, বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আবুল কালাম আজাদ, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন নুর, বাংলাদেশ সোসাইটির সভাপতি ইঞ্জিনিয়ার আসিফ আহম্মেদ, বাংলাদেশ সমাজের সভাপতি মঞ্জুর আহমেদ, ইঞ্জিনিয়ার বদরুল আলম, ডাক্তার আবিদ, ফুহাদ তাহের শান্তনু, আলা উদ্দিন সহ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ।

পরিশেষে মহামারী করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

সিলেটভিউ২৪ডটকম/এএ/এসডি-২০